Rules & Regulations - Online Karate & Fitness Class

কারাতে-গি (ইউনিফর্ম) বাধ্যতামূলক। কারাতে-গি ব্যতীত কাউকে অংশগ্রহণ করতে দেয়া হবে না।

জুম অ্যাপে নিজের নাম যেভাবে দিবেনঃ
 
Card Number – Short Name – Kyu
Example : 610 – Stuart – 6th Kyu / 310 – Clara – 4th Kyu
 
প্রথমে প্রশিক্ষণার্থীর কার্ড নম্বর, এরপর প্রশিক্ষণার্থীর সংক্ষিপ্ত নাম, এরপর কিউ যুক্ত করবেন। এর ফলে আমাদের ট্যাকনিক্যাল দলের আপনাকে চিহ্নিত করতে সুবিধা হবে।

ক্লাস টাইমের ৫ মিনিট পূর্বে ক্লাসে জইন করে ওয়েটিং এ থাকবেন। ক্লাস শুরু হলে আপনাকে ক্লাসে এক্সেস দেয়া হবে। মাঝে মাঝে ক্লাস শুরু হতে কিছুটা দেরী হতে পারে। এটি হতে পারে মূলত কারীগরী সমস্যার কারণে অথবা পূর্বের ক্লাস শেষ হতে কিছুটা দেরী হওয়ার কারণে। তাই অধৈর্য না হয়ে, ওই সময়টিতে বেসিক ওয়ার্ম আপ করবেন।

আপনাকে অবশ্যই ক্লাস চলাকালীন সময়ে, আপনার ক্যামেরা অন রাখতে হবে। কারণ এর ফলেই আমরা আপনার মূল্যায়ন করতে পারব।

অযথা ক্লাস চলাকালীন সময়ে আপনার মাইক অন রাখবেন না যদি না শিহান/সেন্সি আপনাকে প্রশ্ন করে।

শিহান/সেন্সি আপনাকে প্রায়ই কোনো কিছুর ব্যাখ্যা অথবা কোনো কমান্ড বুঝেছেন কিনা জিজ্ঞাসা করবে, যদি কমান্ড/প্রশ্নটি বুঝেন তাহলে হাতের বৃদ্ধা আঙুলে থাম্পস আপ সাইন দেখাবেন আর যদি ব্যাখ্যাটি/কমান্ডটি না বুঝে থাকেন তাহলে দু’হাত ব্যবহার করে ক্রস সাইন দেখাবেন।

আপনাদের মনে রাখতে হবে, আমাদের প্রত্যেকটি ক্লাসের ব্যাপ্তি ৩০-৪৫ মিনিট করে। তাই চেষ্টা করবেন এ পুরোটা সময় এক্টিভ এবং মনোযোগী থাকতে। ক্লাস শুরু হওয়ার পূর্বেই ক্যামেরার পজিশন, ভিডিও-ওডিও টেস্টং সম্পন্ন তথা যাবতীয় কাজ সম্পন্ন করে রাখার জন্য বলা যাচ্ছে। ক্লাস শুরু হওয়ার পর এসব কাজ করে সময় অপচয় করা যাবে না। এতে ক্লাস পরিচালনায় বিঘ্ন ঘটে।

লকডাউনের ব্যপ্তির উপর নির্ভর করে আমরা আমাদের কিউ গ্রেডিং এবং পারফরমেন্স ইভালুয়েশন টেস্ট অনলাইনে আয়োজন করতে পারি এবং অনলাইন কিহন এবং কাতা প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনাও আমাদের রয়েছে। তাই সকল প্রশিক্ষণার্থীদের অনলাইন ক্লাসগুলো সর্বোচ্চ গুরুত্ব সহকারে করার জন্য আহবান জানানো যাচ্ছে।

আমাদের ইন্টারেক্টিভ অনলাইন কারাতে এন্ড ফিটনেস ক্লাসের ফি আমরা প্রিপেইড ভিত্তিতে নিয়ে থাকি। প্রতি মাসের ১ম সপ্তাহে উক্ত মাসের ফি প্রদান করতে হবে এবং ক্লাসের এক্সেস পেতে পূর্বের সকল বকেয়া পরিশোধ করতে হবে।

আমরা আমাদের অনলাইন কারাতে ক্লাস প্রিমিয়াম জুম অ্যাাপের মাধ্যমে পরিচালনা করবো। আপনার মোবাইলে অথবা ল্যাপটপে যদি জুম অ্যাপ ইন্সটল করা না থাকে, তাহলে অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করুণ। ইন্সটল করে আপনার নামে একটি একাউন্ট তৈরী করুণ। প্রক্রিয়াটি খুবই সহজ এবং আপনি ফ্রিতে অ্যাপটি ব্যবহার করতে পারবেন।

Open chat
1
Hi karateka!

How can we help you?